নিউজ ডেস্ক।।
গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে আনুষ্ঠানিকভাবে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কিছুক্ষণ পরই ফলাফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সফটওয়্যারের টেকনিক্যাল কোডিংয়ে ভুল হওয়ায় সার্বিক সমস্যার কারণে স্থগিত করা হয় ওই ফলাফল।
বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১০ টার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে বৃত্তির সংখ্যা ঠিক থাকলেও জয়পুরহাট আক্কেলপুর উপজেলার এক স্কুলের তিনজন শিক্ষার্থী প্রথমে প্রকাশিত ফলে সাধারণ গ্রেডে বৃত্তি পেলেও সংশোধিত ফলে তালিকায় তাদের রোল আসেনি। সংশোধিত ফলাফলে তাদের রোল না পাওয়া স্কুলটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৫ বছর আগে বিদ্যালয়টিতে মাত্র একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। এরপর বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী আর বৃত্তি পায়নি।
রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছিলো। এরপর কোনো শিক্ষার্থী আর বৃত্তি পায়নি। এবার বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থীর মধ্যে ছয়জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো। বৃত্তি পরীক্ষার প্রথম প্রকাশিত ফলাফলে সাধারণ গ্রেডে ১৮, ১৯ ও ২০ নম্বর রোল ছিলো। এই রোল নম্বরগুলো যথাক্রমে আব্দুল্লাহ আল জিসান, সাখাওয়াত হোসাইন সৌরভ ও আমিন শিকদারের।
দীর্ঘদিন পর বিদ্যালয়ে তিনজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় গ্রামবাসী, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা সবাই খুশি হয়েছিলেন। ফলাফল প্রকাশের পর অভিভাবকরা আনন্দে মিষ্টিও বিতরণ করেন। কিন্তু চার ঘণ্টা পর ফল স্থগিত করা হয় তাদের আনন্দ বিষাদে পরিণত হয়। বুধবার রাতে প্রকাশিত সংশোধিত ফলেও তাদের রোল আসবে ধারণা করা হলেও সেই ফলাফলে তিনজনের কারো রোল নম্বর নেই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
