এইমাত্র পাওয়া

বিপিএলে ১ রানের রুদ্ধশ্বাস জয়ে কুমিল্লা চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক।।

অবিশ্বাস্য, অসাধারণ, অভাবনীয়…! এক মাসের টুর্নামেন্ট নানা বাঁক পেরিয়ে, অনেক রোমাঞ্চ ছড়িয়ে, নাটকের চূড়ান্তটুকু জমা রেখেছিল যেন শেষ সময়ের জন্য। নখ কামড়ানোর উত্তেজনার ফাইনালে শেষ পর্যন্ত শেষ বলের ফয়সালায় শেষ হাসি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ফরচুন বরিশালের মুঠো থেকে জয় বের করে নিয়ে তারা জিতে গেল রেকর্ড তৃতীয় শিরোপা।

আট আসর মিলিয়ে এই প্রথম বিপিএলের ফাইনাল দেখল ১ রানের জয়-পরাজয়।

সংক্ষিপ্ত স্কোর:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫১/৯ (নারাইন ৫৭, লিটন ৪, মাহমুদুল ৮, দু প্লেসি ৪, ইমরুল ১২, মইন ৩৮, আরিফুল ০, আবু হায়দার ১৯, শহিদুল ০, তানভির ০*, মুস্তাফিজ ০*; মুজিব ৪-০-২৭-২, শফিকুল ৪-০-৩১-২, সাকিব ৪-০-৩০-১, ব্রাভো ৪-০-২৬-১, মেহেদি রানা ৪-০-৩৪-১)।

ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৫০/৮ (মুনিম ০, গেইল ৩৩, সৈকত ৫৮, সোহান , সাকিব ৭, শান্ত ১৪, ব্রাভো ১, হৃদয় ৯*, মুজিব ৪; মুস্তাফিজ ৪-০-৩১-১, শহিদুল ৪-০-৩৬-১, নারাইন ৪-০-১৫-২, মইন ৩-০-২৮-০, আবু হায়দার ১-০-১৪-০, তানভির ৪-০-২৫-২)।

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: সুনিল নারাইন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.