৯৯ বছর বয়সে স্কুলে

নিউজ ডেস্ক।।

তার বয়স একশ ছুঁই ছুঁই। এই বয়সে মানুষ নাতি-নাতনি কিংবা তাদের সন্তানদের স্কুলে পড়তে যেতে দেখে। সেখানে ওই বৃদ্ধা নিজেই স্কুলে যেতে শুরু করেছেন। ঘটনাটি কেনিয়ার ৯৯ বছর বয়সি বৃদ্ধা প্রিসিলা সিটিয়েনির। শিক্ষার প্রতি অগাধ আগ্রহ তাকে নিয়ে গেছে স্কুলে। এখন তিনি দেশটির

প্রত্যন্ত এক গ্রামে পাথর দিয়ে তৈরি ক্লাসরুমে ছোট ছোট শিশুর সঙ্গে ক্লাস করেন। শুধু তা-ই নয়, নিয়ম মানতে স্কুল ড্রেসও পরেন তিনি।

প্রিসিলা বলেন, এই বয়সে এসে স্কুলে ফিরে যাওয়ার মধ্য দিয়ে তার পরবর্তী প্রজন্মের প্রতি পাঠ অনুরাগের উদাহরণ রেখে যেতে চাই। একই সঙ্গে এর মাধ্যমে একটি নতুন ক্যারিয়ারও বেছে নিতে চান তিনি। পড়াশোনা করে চিকিৎসক হতে চান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.