দাখিল পরীক্ষার পর এবার আলিম পরীক্ষায়ও দেশসেরা ফলাফল অর্জন করেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। এবার আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী এ মাদরাসার মোট ১৪৫১ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে।
তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৫ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৭৬৪ জন, ‘এ-’ পেয়েছে ১৭২ জন এবং ‘বি-’ পেয়েছে ১ জন। এবার মাদরাসাটির জিপিএ-৫ এর হার ৪৩.৪৬%।
টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বিজ্ঞান বিভাগ থেকে এবার মোট ৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩৮৭ জন। অন্যদিকে সাধারণ বিভাগ থেকে মোট ৮৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৮ জন।
এ বছর দাখিল পরীক্ষায়ও মাদরাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। গত বছরও মাদরাসাটি আলিম পরীক্ষায় দেশসেরা ফলাফল অর্জন করেছিল।
এদিকে এবার আলিম পরীক্ষায় এ মাদরাসার ৩ জন ছাত্র অংশগ্রহণ করতে পারেনি। তাদের মধ্যে হাফেজ আব্দুল্লাহ আল-মামুন নামের একজন মেধাবী ছাত্র আলিম পরীক্ষার আগে সাতক্ষীরার গ্রামের বাড়িতে মায়ের কাছে দোয়া চাইতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
রোববার আলিম পরীক্ষার ফলাফল প্রকাশের পর বাদ জোহর মাদরাসা মিলনায়তনে জিপিএ-৫ পাওয়াদের এক সংবর্ধনার আয়োজন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
