এইমাত্র পাওয়া

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলায় পুরষ্কার বিতরণ

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালিকা খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টাই ঠাকুরগাঁও জেলা প্রশাসন এর আয়োজনে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের (বড় মাঠ) মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয় ও খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

পুরস্কার বিতরণের আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, পিপিএম-সেবা, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলিপ কুমার রায়, সদর উপজেলা আ.লীগের সাধারণ মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় ব্যক্তিবর্গগণ।

এসময় প্রধান অতিথি রমেশ চন্দ সেন এমপি খেলোয়ারদের ভবিষ্যতে আরও ভালো খেলার তাগিদ দেন তিনি।
ফাইনাল খেলায় জেলার মোট ৪টি টিম অংশগ্রহণ করে। এদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) খেলায় অংশগ্রহণ করে ঠাকুরগাঁও পৌরসভা টিম বনাম ঠাকুরগাঁও সদর উপজেলা এদের মধ্যে ১ গোলে চ্যাম্পিয়ান হয় ঠাকুরগাঁও সদর উপজেলা টিম ও ০ গোলে রার্নাসআপ হয় ঠাকুরগাঁও পৌরসভা টিম।

অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) খেলায় অংশগ্রহণ করে জেলা পীরগঞ্জ উপজেলা টিম ও রাণীশংকৈল উপজেলা এদের মধ্যে ১ গোলে চ্যাম্পিয়ান হয় রাণীশংকৈল উপজেলা টিম ও ০ গোলে রার্নাসআপ হয় পীরগঞ্জ উপজেলা টিম।
বক্তব্য শেষে বালক (অনুর্ধ্ব-১৭) বিজয়ী সদর উপজেলা টিম ও বালিকা (অনুর্ধ্ব-১৭) রাণীশংকৈল উপজেলা টিমের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.