এইচএসসিতে পাসের হার ৯৩.৫৮ শতাংশ

 নিউজ ডেস্ক।।

২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি ভকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন।

গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।এরপর দুপুর ১২টায় সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

যশোর শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯৮.১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭. ২৯ শতাংশ। বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ।জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন।সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ। বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.