এইমাত্র পাওয়া

এইচএসসির ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক।।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে।

রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অনলাইনে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরবেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল আগামী ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। রোববার শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরবেন। এরপর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন।

উল্লেখ্য, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ডিসেম্বরে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১৩ লাখ ৯৯ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.