লেনিন জাফর।
মাগুরায় প্যানেল ভিত্তিক নিয়োগসহ ৩ দফা দাবীতে মানববন্ধন করেছে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীরা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। ১১ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে মাগুরা প্রেসক্লাব এর সামনে মাগুরা জেলার প্যানেল প্রত্যাশী নিবন্ধনধারী শিক্ষক সংগঠন কর্তৃক আয়োজিত মানববন্ধন শেষে উক্ত সংগঠনের জেলা আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আরজু শরীফ, শাহানাজ সুলতানা, মোস্তাক আহমেদ, সুজন কুমার দাস, অনুপ বিশ্বাস, আবু সাঈদ, পাপিয়া সুলতানাসহ অন্যরা।

এ সময় তারা একই আবেদনে সকল নিয়োগ প্রত্যাশী নিবন্ধনধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ, নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরিক্ষা বন্ধ রাখা ও ইনেডক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভূক্ত না করে পৃথক বদলির ব্যবস্থার দাবী জানান। এ সময় বক্তারা জানান, নিবন্ধন পরীক্ষায় পাশ করার পরও এনটিআরসিএ’র বিবেকহীন, অমানবিক, দূর্নীতি ও অদূরদর্শীতায় জর্জরিত হয়ে নিবন্ধিত সনদধারীদের জীবনকে দুর্বিসহ করে তুলেছেন। এর ফলে মুজিববর্ষে কেউ বেকার থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ স্লোগানকে ব্যর্থতায় পর্যুবসিত করতে চাচ্ছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।
সংগঠনটির নেতৃবৃন্দ এ অসহনীয় অবস্থা থেকে উত্তোরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
