নিউজ ডেস্ক।।
তিনজন সচিবের দপ্তর বদল করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব মো. আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে পদায়ন করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব একেএম ফজলুল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শামছুল আরেফিনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
