নিউজ ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২০ সালের অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশোধিত সময়সূচিতে এসব পরীক্ষা শুরুর সময় সকাল ৯টার পরিবর্তে দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অনার্স তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি পরিবর্তে ৫ মার্চ পরীক্ষা শুরু হবে।
বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে পাওয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
