নিউজ ডেস্ক।।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৫৬০ জন।
৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৫ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৩৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬১ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ০৪ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
