সাত কলেজে ভর্তির চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওতাধীন সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি ভর্তির প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে পারবে। এরপর ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটে প্রায় ২১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছে। আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা গত ১৬ জানুয়ারি প্রকাশিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.