এইমাত্র পাওয়া

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কানাডায় বৃত্তি

অনলাইন ডেস্ক।।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাংলাদেশ থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের জন্য কানাডার ক্যালগেরির এবিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ ড. বাতেন বৃত্তি ঘোষণা করেছেন। বৃত্তির পরিমাণ এক লক্ষ কানাডিয়ান ডলার। বাংলাদেশ থেকে যেসব ছাত্র-ছাত্রী কানাডায় এসে এ বিএম কলেজে পড়াশোনা করবে তাদের মধ্যে প্রথম একশত জনকে এই বৃত্তি দেওয়া হবে।

উল্লেখ্য ক্যালগেরির এবিএম কলেজ ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। উন্নত মানের শিক্ষায় বিভিন্ন কোর্সে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা এখানে পড়ালেখা করছে এছাড়াও কলেজটির বিশেষ বৈশিষ্ট্য হলো কলেজের শিক্ষার্থীরা উন্নত মানের শিক্ষা গ্রহণ করার পরপরই চাকরির বাজারে প্রবেশ করে।
এ পর্যন্ত দশ সহস্রাধিক ছাত্র-ছাত্রী এখান থেকে কোর্স সম্পন্ন করে কানাডার বিভিন্ন প্রতিষ্ঠান সুনামের সাথে চাকরি করছে। কলেজেটি হেলথ,বিজনেস এবং ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন শাখায় ডিপ্লোমা প্রদান করছে। বিস্তারিত তথ্য: www.abmcollege.com

এবিএম কলেজের প্রেসিডেন্ট ড. বাতেন চ্যানেল আইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষার মর্যাদা রক্ষার্থে ২০২২ সালে বাংলাদেশী ছাত্রছাত্রীদের এবিএম কলেজ এক লক্ষ কানাডিয়ান ডলার বৃত্তি প্রদান করবো। বাংলাদেশী ছাত্র ছাত্রী যারা নতুন কানাডায় এসে এ বি এম কলেজে পড়াশোনা করবে তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।

তিনি বলেন: জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবে রূপ দিতে আমাদের প্রবাসীদের এগিয়ে আসতে হবে। তা না হলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমরা চাই প্রচুরসংখ্যক বাংলাদেশী ছাত্র ছাত্রীরা এদেশে এসে উন্নত শিক্ষা গ্রহণ করে দেশের ভাবমূর্তি কে উজ্জ্বল ও সেইসাথে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধিশালী করে তুলুক।

তিনি আরও বলেন: ৫২’র ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের কর্ম ও আত্মত্যাগ বিশ্বের দরবারে তুলে ধরতে এবং লাল সবুজের পতাকার মান সমন্বিত রাখতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে আমাদের প্রবাসীদের এগিয়ে এসে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আর সেই লক্ষ্যে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই।।

উল্লেখ্য ড. বাতেন বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য বিষয়কসহ বিভিন্ন সমাজসেবা ও জনকল্যাণ মূলক কাজে প্রত্যক্ষভাবে জড়িত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.