নিউজ ডেস্ক।।
ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮)।
বুধবার (২ ফ্রেরুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে আবু মহসিন কেন আত্মহত্যা করলেন, তাৎক্ষণিক এ ব্যাপারে কিছু জানা যায়নি। চুপ করে আছেন রিয়াজও।
এ বিষয়ে জানতে রিয়াজকে ফোন করলে তিনি বলেন, ‘এ ঘটনা নিয়ে এখনই কিছু বলতে পারব না। ’ এটুকু বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
২০০৭ সালের ১৮ ডিসেম্বর আবু মহসিনের মেয়ে মডেল মুশফিকা তিনাকে বিয়ে করেন রিয়াজ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
