অনলাইন ডেস্ক।।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক, সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের অনলাইন বদলি আবেদন নেওয়া শুরু হয়েছে।
অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানকে তার কলেজের প্রভাষক, সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত বদলির আবেদনসমূহ ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অগ্রায়নসহ বদলি/পদায়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক সৃষ্ট ও শূন্যপদের তথ্য হালনাগাদকরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।নির্ধারিত তারিখ ও অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
