নিজস্ব প্রতিবেদক।।
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে চির শান্তির দেশ খ্যাত নরওয়ের আইনপ্রণেতারা। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক খবরে জানা যায় এমন তথ্য।
নরওয়ের আইনপ্রণেতাদের মনোনীত প্রার্থীদের তালিকায় নাম এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। এছাড়াও তালিকায় রয়েছেন প্রাকৃতিক বিভিন্ন বিষয়কে সহজ-সাবলীল এবং আনন্দদায়কভাবে উপস্থাপন করা বিশ্বখ্যাত ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক ডেভিড অ্যাটেনবরো। আরও আছেন বেলারুশের ভিন্নমতাবলম্বী ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ প্রতিরোধ আন্দোলনের নেতা রাজনীতিবিদ সেভেৎলানা টিখানোভস্কায়া। টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী সিমন কোফিও আছেন এবারের নোবেল শান্তি পুরষ্কারের প্রাথমিক এই তালিকায়। প্রকাশিত এই তালিকায় নাম পাওয়া গেছে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনরত গ্রেটা থুনবার্গেরও। মিয়ানমারে জান্তাবিরোধী জোট মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টও স্থান পেয়েছে আইনপ্রণেতাদের এই প্রথমিক তালিকায়।
এদিকে ২০১৪ সাল থেকে দেখা যাচ্ছে নরওয়ের আইনপ্রণেতারা যাদের মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যে থেকেই (শুধুমাত্র ২০১৯ সাল ব্যতীত) প্রত্যেক বছরই নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন।
তবে নোবেল শান্তি পুরষ্কার মূলত দেয়া হয় নরওয়ের নোবেল কমিটির পক্ষ থেকে। প্রায় ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে এই কমিটি পুরস্কারের জন্য মনোনীতদের নাম-পরিচয় গোপন রেখে আসছে। প্রতিবারের মতোই এবারও তারা আইনপ্রণেতারদের প্রকাশিত এই প্রাথমিক মনোনয়নের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
