নিউজ ডেস্ক।।
হলে জানালার দুই পাশে সিট পাবে সিনিয়র ছাত্রী আর দরজার দুইপাশে থাকবে জুনিয়ররা। একই শিক্ষাবর্ষের দুইজনের ক্ষেত্রে রেজাল্ট বেশি যার, ডানপাশের সিট হবে তার৷
সিট বরাদ্দের ক্ষেত্রে এমন অভিনব নিয়ম চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল কর্তৃপক্ষ।
সোমবার (৩১ জানুয়ারি) এমন নিয়মের একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের হলের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে৷ ইতোমধ্যে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।
যদিও এই চিঠিটি কোনো প্রাতিষ্ঠানিক চিঠি নয় বলে দাবি করলেও হল প্রভোস্ট নুসরাত শারমিন বলেন, সিট বরাদ্দ নিয়ে বিড়ম্বনা এড়াতেই চালু করা হয়েছে এ পদ্ধতি।
তিনি বলেন, হলের কোন সিটে কোন শিক্ষার্থী উঠবে, কে জানলার পাশে বা কে দরজার পাশে থাকবে- এ নিয়ে সমস্যার সমাধান চাইতে একের পর এক শিক্ষার্থী আমার কাছে আসতেই থাকে। তাই এ সমস্যার সমাধানে দ্রুত একটি চিঠি কেবল হলের শিক্ষার্থীদের বোঝানোর জন্যই টানানো হয়। এ পদ্ধতি ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব নয়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
