এইমাত্র পাওয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মঈনের যোগদান

অনলাইন ডেস্ক।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। 

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় দায়িত্ব গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন উপাচার্য। 
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে  সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপাচার্য সকলের উদ্দেশ্যে বলেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে কাজ করতে চাই। আমি চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, গবেষণা এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মধ্যে দিয়ে বিশ্বের বুকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিচয় করিয়ে দিতে। 

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পান অধ্যাপক আবদুল মঈন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.