এইমাত্র পাওয়া

মাসিক ই স্টেটমেন্ট পাবেন সকল বিনিয়োগকারী

অনলাইন ডেস্ক।।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য নতুন একটি সেবা চালু করেছে। এই সেবার আওতায় প্রত্যেক বিও একাউন্টধারীর কাছে মাসিক ই-স্টেটমেন্ট বা ই-প্রতিবেদন পাঠানো হবে। তাতে আলোচিত মাসে ওই বিও একাউন্টের সব লেনদেনের তথ্য, বোনাস বা রাইট শেয়ার জমার তথ্য, আইপিওতে শেয়ার বরাদ্দ পেলে ওই তথ্যসহ প্রয়োজনীয় সকল তথ্য অন্তর্ভুক্ত থাকবে। প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে আগের মাসের প্রতিবেদন ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।

রবিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে এই সেবার উদ্বোধন করেন বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শুভ্র কান্তি চৌধুরী, এফসিএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং কমিশনার মোহাম্মদ আব্দুল হালিম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.