এইমাত্র পাওয়া

বন্ধ হয়ে গেলো ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট

নিউজ ডেস্ক।।

বন্ধ হয়ে গেলো ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট। মুদ্রণ সংস্করণ বন্ধের একবছর পর রোববার (৩০ জানুয়ারি) পত্রিকাটির অনলাইন সংস্করণও বন্ধ করে দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী বলেন, আপাতত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের বলে দেওয়া হয়েছে। সবাই তাদের প্রাপ্য পাওনা পেয়ে যাবেন।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের যাত্রা শুরু হয়েছিলো ১৯৯৫ সালের ২৬ মার্চ। করোনা মহামারির কারণে ২০২০ সালের ৬ এপ্রিল পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করা হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.