ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চেষ্টার অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী ও আহছানল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আটক দুইজন ভর্তি জালিয়াতি চক্রের সদস্য।
আটক করার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, ‘এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছে চক্রের বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। মূল হোতাকে ধরতে অভিযান চলবে। তদন্তের স্বার্থে তাদের পুলেশের কাছে সোপর্দ করা হয়েছে।’
সূত্র জানায়, শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে নূর-ই-সালমান নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন ঢাবি শিক্ষার্থীরা। আটক নূর-ই-সালমান প্রক্টরিয়াল টিমের কাছে জড়িত থাকার কথা স্বীকার করে। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) পুলিশের সহায়তায় অভিযান চালায় ঢাবি প্রশাসন। এ সময় বুটেক্সের ওসমানী হল থেকে বেসরকারি আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়।
এরপর তাদের দুইজনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে নূর-ই-সালমান জানান, তার দায়িত্ব হলো শিক্ষার্থী সংগ্রহ করে বুটেক্সের এক শিক্ষার্থীর কাছে নিয়ে যাওয়া। এরপর তারা ওই শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়। এ চক্রের মাস্টারমাইন্ড সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান সালমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
