নিউজ ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জন।
শনিবার (২৯ জানুয়ারি) কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০৩৭৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।
এর আগে আগের ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়, শনাক্ত হয় ১৫৪৪০ জন রোগী।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
