নিজস্ব প্রতিনিধি।।
বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সচিব মো. আজিজুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তবে স্বল্প সময়ের নোটিশে যাতে স্থগিতকৃত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সে জন্য পরীক্ষার্থীদের প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
