স্থগিত হলো ৪০তম বিসিএস মৌখিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক।।

অনিবার্য কারণে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরিচালক (ক্যাডার) মো. নেয়ামত উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

তবে আগামীকালের (২৭ জানুয়ারি) পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে স্বল্প সময়ের নোটিশে পরীক্ষার্থীরা যাতে স্থগিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সে জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

গত বছরের ২৭ জানুয়ারি ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.