যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি অভিবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন বিচারক অ্যালেক্সিস জি ক্রোট।
গত ১০ জানুয়ারি শুনানির সময় বুরহান চৌধুরীকে উপহাস করার পর তিনি অবকাশে গিয়েছিলেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ফিরে এসে তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, ‘আমি একটি ভুল করেছি।’
১০ জানুয়ারি শুনানির সময় বিচারক অ্যালেক্সিস জি ক্রোট বলেছিলেন, ‘আপনার নিজের জন্য লজ্জিত হওয়া উচিত। আমি এই বিষয়ে আপনাকে জেলে দিতে পারতাম। আপনাকে এটি পরিষ্কার করতে হবে। এটা একেবারেই অনুচিত।’
ক্রোট জানান, তিনি বিচারিক অসদাচরণ দেখে নিজেই রাষ্ট্রীয় কমিশনের কাছে একটি রিপোর্ট করেছেন। গত সপ্তাহে যখন ক্ষুব্ধ বিচারক বুরহান চৌধুরীকে ১০০ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন, তখন ওই কার্যক্রমের ফুটেজ ভাইরাল হয়।
এদিকে বিচারক অ্যালেক্সিস জি ক্রোটকে বেঞ্চ থেকে বহিষ্কারের দাবিতে ২ লাখ ৩০ হাজারেও বেশি লোক একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করে। এর পরই তিনি আকস্মিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
বুরহান চৌধুরীর ছেলে শিব্বির (৩৩) তার বাবার জরিমানার অর্থ পরিশোধ করেছেন। ২০১৯ সালে লিম্ফোমা ধরা পড়ার পর তার উঠানের রক্ষণাবেক্ষণে পিছিয়ে পড়েছিলেন। আগস্টে একটি টিকিট পেয়েছিলেন। ১০ জানুয়ারি শুনানির সময় ক্রোট ক্যান্সার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিকে অবিলম্বে আগাছা পরিস্কারের ব্যবস্থা নিতে বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
