বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সাম্যবাদী দলের জেলা সম্পাদক ধীরেণ সিংহ, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, ওয়ার্কস পার্টি (মার্কসবাদী) সভাপতি সিরাজ আহমেদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, উদীচী সভাপতি এনায়েত হাসান মানিক।
সংহতি সমাবেশে নেতারা শাবির শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মা প্রকাশ করে বলেন, দীর্ঘ দিন থেকে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করে আসলেও সরকার সংকট সমাধানের জন্য কার্যকর কোন ভূমিকা পালন করেনি।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক ভিসি বিরোধী আন্দোলন বানচাল করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
সংহতি সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ওয়ার্কস পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক ডা. হরিদন দাস, বাংলাদেশ জাসদ জেলা সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, সিপিবি জেলা সদস্য তুহিন কান্তি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য রেজাউর রহমান রানা, বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন সভাপতি মোখলেছুর রহমান, চা শ্রমিক আন্দোলনের সভাপতি হৃদেশ মুদি, ব্যাটারি রিকশা সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জু আহমদ, চারণ জেলা আহবায়ক নাজিকুল ইসলাম রানা, গণসংগীত শিল্পী রতন দেব, উদীচী জেলা দপ্তর সম্পাদক সন্দীপ দেব,নারী মুক্তি কেন্দ্র জেলা সংগঠক ইশরাত রাহী রিশতা, সংস্কৃতি কর্মী নাহিদ পারভেজ বাবু প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

