নিউজ ডেস্ক।।
দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সোমবারও চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে তারা। এদিকে সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, সূর্যের দেখা মেলেনি।
আবহাওয়া অধিদপ্তর রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর দিয়েছে। এতে বেড়েছে শীতের তীব্রতা, নেমে গেছে তাপমাত্রা। খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আরও দুই-একদিন এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজকেও সারাদেশে নানা জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির আশঙ্কা কম। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
