নিউজ ডেস্ক।।
এমপিও বা বকেয়া এমপিও পেতে অনেকেই যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করেননি। এবার নিয়ম অনুযায়ী আবেদন করতে শিক্ষক-কর্মচারীদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় সাক্ষর করেছেন মাউশি মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী।
এতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত কলেজের কোন কোন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীদের এমপিও বা এমপিও বকেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করেননি। বরং অনেকে সরাসরি আবেদন করছেন। যা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং বিধি বিধান পরিপন্থী। এমনকি এসব কারণে এমপিও প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
নির্দেশনায় আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভার সিদ্ধান্তে বলা আছে ‘কোন শিক্ষক-কর্মচারীর এমপিও বকেয়ার বিষয়ে আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নপত্রসহ প্রযোজ্য ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসার এবং উপপরিচালক/পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয় হতে বকেয়ার কারণসহ যাচাইপূর্বক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।’
বেসরকারি এমপিওভুক্ত কলেজের সকল অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীকে এমপিও বকেয়া সংক্রান্ত আবেদন প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্রসহ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রেরণ করতে জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
