পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই ৩৮ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভেরিফিকেশনের পাশাপাশি এসব শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
এটি কার্যকর করতে ইতোমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) চিঠি দিয়েছে মন্ত্রণালয়। তারই ভিত্তিতে শিগগিরই সুপারিশপত্র দেওয়া হবে বলে এনটিআরসিএ সূত্রে জানা গেছে। তবে বুধবার দিবাগত রাত থেকে বিভিন্ন মাধ্যমে সুপারিশপত্র দেখা যাচ্ছে। সেটিকে ভুয়া সুপারিশপত্র বলে জানিয়েছেন এনটিআরসি সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এবিএম শওকত ইকবাল শাহীন (যুগ্ম সচিব)।
গতকাল মধ্যরাত থেকে এমন একটি সুপারিশপত্র বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে। একজন প্রার্থীর হুবহু রোল, নাম ও প্রতিষ্ঠান দেখা যাচ্ছে। এমনটা জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণ ভুয়া। এখানে কারো স্বাক্ষর নেই। এটি যাতে প্রচার না হয় এবং কেউ যাতে এটাতে বিভ্রান্ত না হয় সে অনুরোধ করছি।
আপনারা সুপারিশপত্র কবে নাগাদ দিতে পারেন-এমনটা জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি খুব শিগগিরই দিতে। এটি নিয়ে এখনো কাজ চলছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
