এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত হলেন ২২৭৮ শিক্ষক-কর্মচারী

নিউজ ডেস্ক।।

দেশের আরও ২ হাজার ২৭৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মাউশির মহাপরিচালকের (চলতি দায়িত্ব) সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন ও দেশের ১০টি অঞ্চলের উপ-পরিচালকরা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন জানিয়েছেন, নিয়মিত এমপিও বৈঠকে স্কুল-কলেজ পর্যায়ের প্রায় ১০ হাজার আবেদনের মধ্যে যাচাই-বাছাই করে ২ হাজার ২৭৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১ হাজার ৮৩০ জন এবং কলেজ পর্যায়ে ৪৪৮ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। যেসব আবেদনে অসঙ্গতি ছিল, সেগুলো আরও যাচাই-বাছাই করে পরের সভায় তোলা হবে।

নিয়ম অনুযায়ী, প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.