এইমাত্র পাওয়া

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্ক।।

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিনগত রাত ২ টা ৩৫ মিনিটে হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এনামুল হক জানান, রাত ২ টা ৩৫ মিনিটের দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের একটু সামনে একটা মসজিদের কাছে হাতিরঝিল সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা দিয়ে আছড়ে পড়ে।

পরে মাজদার রহমান নামে এক পথচারী ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মোটরসাইকেলটি নয়াটোলা পুলিশ ফাঁড়িতে হেফাজতে রেখেছে। ঢাকা মেডিকেল থেকে পুলিশ জানতে পারে রাত ৪ টার দিকে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে। তার নাম হাবীবুর রহমান। তিনি একজন সাংবাদিক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য হাবিব রহমানের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

হাবীবুর রহমানের স্থায়ী ঠিকানা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ পিয়ার মিয়া। বর্তমান বাসা হাতিরঝিল এলাকার ৫/এ জোহরা মঞ্জিল। ব্যক্তিগতজীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.