এইমাত্র পাওয়া

রাজপথে প্রাথমিক শিক্ষকরা

সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণের দাবি জানান।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা ও কান্দিপাড়া সাংগঠনিক শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মো: আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, সিনিয়র সহ-সভাপতি শাহ মো: শহীদুল্লাহ, সহ-সভাপতি নীলিমা সুলতানা, আইসিটি সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, কান্দিপাড়া শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউছার আকন্দ প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.