শীত থাকুক আর নাই থাকুক, হাঁটু, কোমর আর ঘাড়ের ব্যথার হাত থেকে নিস্তার নেই। অনেকে ভাবছেন শীত বিদায় নেওয়ার পর ব্যথাও পালিয়ে যাবে। তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তবে একটা বিষয়ে সন্দেহ নেই, সয়াবিন খেলে হাড় মজবুত হয়। ফলে এই বাতের ব্যথা অনেকাংশে প্রতিরোধ করা যাবে সারা বছর ধরেই। এমনটাই বলছেন পুষ্টিবিদরা।
সয়াবিন নিঃসন্দেহে প্রোটিনের একটি ভালো উৎস, তবে সয়াবিন বেশি পরিমাণে খেলে স্বাস্থ্যের ক্ষতিও করে। এটি বেশি খেলে অ্যালার্জির সমস্যা হতে পারে। এক পরিসংখ্যান বলছে, নারীরা সপ্তাহে ৩ দিন ৩০ থেকে ৫০ গ্রাম সয়াবিন খান। পাশাপাশি খেতে পারেন সয়ামিল্ক। এতে হাড় শক্ত হয়। অস্টিওপোরোসিসের মতো হাড়ের ক্ষয়জনিত সমস্যাকে দূর করবে। পুরুষরা প্রতিদিন ৭০ গ্রাম সয়াবিন খেতে পারেন।
ডায়াবিটিসেও উপকারীঃ
মানসিক ভারসাম্য ঠিক করেঃ
রক্ত চলাচলে সাহায্য করেঃ
অকালবার্ধক্য রোধঃ
সয়াবিনের আইসোফ্ল্যাভেন অত্যন্ত জোরালো ফাইটো ইস্ট্রোজেন। ত্বক ও চুল উজ্জ্বল ও ঝকঝকে রাখতে এই যৌগ সাহায্য করে। সয়াবিনে থাকা লেসিথিন রক্তচাপ স্বাভাবিক রেখে হার্ট ও মস্তিষ্ককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করে। এতে অকালবার্ধক্য থেকে মুক্তি পাওয়া যায়।
অন্যান্য উপকারঃ-
সপ্তাহে তিন দিন ৫০ মিলিগ্রাম করে সয়াবিন খেলে এইচডিএল এবং এলডিএলের ভারসাম্য রক্ষা হয়। ফলে হৃদরোগের আশঙ্কা কমে। ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, খাবার পরিপাকের সময় সয়া-প্রোটিন নামে এক যৌগ তৈরি হয়, যা কোলেস্টেরল কমাতে সাহায্যে করে। সয়া-ফাইবার রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা স্বাভাবিক রাখে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
