অনলাইন ডেস্ক।।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘দুবাই ক্রিক টাওয়ার’, যার উচ্চতা ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টাওয়ারের উচ্চতাকেও। টাওয়ারটি প্রথমে ‘দুবাই ক্রিক হারবার টাওয়ার’ নামে পরিচিত ছিল।
বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ‘বুর্জ খলিফা’ নামের ভবনটির উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। তবে এ রেকর্ড ভেঙে দিতে দুবাইতেই তৈরি হচ্ছে আরও বেশি উচ্চতার ভবন। এর উচ্চতা হবে ৩ হাজার ৪৫ ফুট বা ২১০ তলা। নির্মাণ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন।
প্রযুক্তির দিকে এগিয়ে থাকায় প্রযুক্তিবান্ধব হিসেবে ডিজাইন করা হয়েছে দুবাই স্কয়ার। সেখানে ঢুকলেই মনে হবে যেন কোনও ভার্চুয়াল ওয়ার্ল্ড! নিচতলায় রাখা হবে থ্রিডি প্রজেকশন ম্যাপিং, সিনেমা হলের মতো সাউন্ড ও লাইটিংয়ের সঙ্গে কনসার্ট ও থিয়েটার শোসহ অত্যাধুনিক বিনোদনমূলক আয়োজন। মলে আগত পরিবারের জন্য থাকবে সিনেমা, ওয়াটার পার্ক, স্পোর্টস জোন, শীতকালীন মেজাজের ইনডোর অ্যাডভেঞ্চার পার্ক ও সুপারমার্কেট।
সবমিলিয়ে প্রযুক্তিগত দিক দিয়ে এ জায়গায় এলে বিহ্বল হয়ে যাবে ছোটবড় সবাই। বিখ্যাত সব ব্র্যান্ডের শো-রুমকে জায়গা দেওয়া হবে সেখানে। ভোজন রসিকদের জন্যও দুবাই স্কয়ার হয়ে উঠবে তীর্থস্থান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
