মেধাতালিকা ভর্তি শেষে ইবির ৮৩ শতাংশ আসন খালি

নিউজ ডেস্ক।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে প্রথম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে মেধাতালিকায় থাকা ২০৯৫ শিক্ষার্থীর মধ্যে ৩৫০ জন ভর্তি সম্পন্ন করেছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় আইসিটি সেল। ফলে বিশ্ববিদ্যালয়ের ৮৩.২৯ শতাংশ আসন এখনো খালি রয়েছে।
জানা যায়, গত ৪ ও ৫ জানুয়ারি দুই দিন প্রথম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে বিষয় বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০৭ জন ভর্তিচ্ছু অংশ নেয়, যা মোট আসনের ১৯.৪৩ শতাংশ।
মেধাতালিকায় থাকা ভর্তিচ্ছুদের বৃহৎ অংশ সাক্ষাৎকারে অংশ না নেয়ায় পরবর্তী সময়ে আবারো সাক্ষাৎকার নেয়া হয়। ১১ জানুয়ারি পর্যন্ত চলে তাদের ভর্তি প্রক্রিয়া।
এতে বিজ্ঞানভিত্তিক ‘এ’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ৪৬ জন, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১০৯৫টি আসনের মধ্যে ২১৮ জন ও ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ৮৬ জন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.