নিউজ ডেস্ক।।
জাতীয় ও উন্মুক্তসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে কেন্দ্রে বুথ নির্দিষ্ট করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট শিক্ষার্থীদের (ও লেভেল, এ লেভেল) কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতালে প্রত্যেকটিতে একটি করে বুথ এবং ঢাকা জেলার জন্য ডিএনসিসি করোনা ডেডিকেটেড কোভিড -১৯ হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক বুথ নির্দিষ্ট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র ব্যবহার করে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন পূর্বক টিকা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদপত্র না থাকলে তালিকা প্রস্তুত
পূর্বক টিকা কার্ডের মাধ্যমে (সংযুক্ত) টিকা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রেজিস্ট্রেশন ছাড়া টিকা না নিলে টিকার সার্টিফিকেট পাওয়া যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
