এইমাত্র পাওয়া

সরকারি কয়েকটি ওয়েবসাইট একসঙ্গে ‘ডাউন’

সরকারি কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থার ওয়েবসাইট একসঙ্গে অকার্যকর হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা।

মঙ্গলবার দুপুরের পর সিটি করপোরেশনগুলোর ওয়েব ঠিকানায় গেলে ‘502 Bad Gateway’ ভেসে উঠতে দেখা যায়।

এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারি গুরুত্বপূর্ণ বেশ কিছু ওয়েবসাইটও অকার্যকর দেখা যায়। এমনকি তথ্য প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটেও ঢুকা যাচ্ছে না।

সরকারি ওয়েবপোর্টালের দায়িত্বে থাকা এটুআই সূত্রে জানা গেছে, ন্যাশনাল ডাটা সেন্টারের সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে কিছু ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.