এইমাত্র পাওয়া

১৯৫ শিক্ষক কর্মকর্তাকে বদলি-পদায়ন

নিজস্ব প্রতিবেদক।।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৯৫জন শিক্ষককে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ১০ জন সহকারী অধ্যাপক ও ১৮৫ জন সহযোগী অধ্যাপক রয়েছেন।সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বদলি ও পদায়নকৃতদের তালিকায় ১৮৫ জন সহযোগী অধ্যাপক রয়েছেন। এর মধ্যে পদোন্নতি পেয়ে ইনসিটু অবস্থায় কর্মরত থাকা শিক্ষকদের পদায়ন দেয়া হয়েছে। এছাড়া কয়েকজন সহযোগী অধ্যাপককে বদলি করা হয়েছে। আর তালিকায় ১০ জন সহকারী অধ্যাপক রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তাগণ ১৬ জানুয়ারি থেকে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখে অবমুক্ত মর্মে গণ্য হবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.