অনলাইন ডেস্ক।।
দেশে করোনার নতুন ধরন ওমিক্রন বেড়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আগামীকাল রোববার কোভিড-১৯–সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (০৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল কোভিড-১৯–সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, আমাদের ধারণা ছিল, মার্চে গিয়ে সংক্রমণ বাড়বে। কিন্তু এখন জানুয়ারির গোড়ায় বাড়তে শুরু করেছে। কাজেই যে পরিকল্পনা, তাতে কিছুটা সমন্বয়ের দরকার হবে। কিন্তু আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। বরং আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী যেন করোনার টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। সেটিরও ব্যবস্থা করা হচ্ছে।
দীপু মনি বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান দেড় বছর থাকায় সবারই ঘাটতি হয়েছে। সেটি পূরণের জন্য ব্যবস্থা করা হচ্ছে। ঘাটতি পূরণে বড় উপায় হচ্ছে, বেশিসংখ্যক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ক্লাস করানো। কিন্তু অনেকেই যেভাবে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে চলছেন, তাতে করোনার সংক্রমণ বাড়লে শিক্ষার ক্ষতিই সবচেয়ে বেশি হবে। তাই সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রত্যেকে যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। এ জন্য এখন সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। কারণ, আবার করোনার সংক্রমণ বাড়ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
