করোনার টিকার আওতায় আনতে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের শর্ত শিথিল করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ২০০১ সালের পর জন্ম নেয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে বাবা-মায়ের জন্মনিবন্ধন নম্বর দিতে হবে না।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে টিকা ছাড়া ১২ বছর বয়সী কোনো শিক্ষার্থী স্কুলে যেতে পারবে না বলে সিন্ধান্ত নিয়েছে সরকার। এরপরই করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে জন্মনিবন্ধনের শর্ত শিথিলের সিদ্ধান্ত এলো।
এ ব্যাপারে ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুঁইয়া বলেন, শিক্ষার্থীরা যেন দ্রুত জন্মনিবন্ধন করতে পারে সেজন্যই সরকার বাবা-মায়ের জন্মনিবন্ধন ছাড়া নতুন জন্মনিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন শিক্ষার্থীরা সহজেই জন্মনিবন্ধন করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
