অনলাইন ডেস্ক।।
দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সকল কার্যক্রম চালু থাকবে।
তিনি আরও বলেন, ‘স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অব্যহত থাকবে। প্রয়োজনে একাধিক কক্ষে পরীক্ষাগুলো নেওয়া হবে৷’
জানা গেছে, গত মঙ্গলবার রাতে হল প্রভোস্ট ও ডিনদের মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনার প্রেক্ষিতে গতরাতে প্রশাসনিক সভায় বিষয়টি উত্থাপিত হয়।
উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হল গুলো খুলে দেওয়া হয় এবং ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

