অনলাইন ডেস্ক।।
দেশে আবারও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। অন্যান্য জেলার তুলনায় রাজধানী ঢাকায় সংক্রমণ বৃদ্ধির হার অপেক্ষাকৃত দ্রুত। সংক্রমণের গতি নিয়ন্ত্রণ করা না গেলে ঢাকায় দ্রুতই ভয়ংকর রূপ নেবে এই মহামারি।
গত ৫ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকায় করোনা সংক্রমণের হার প্রতিদিনই আগের দিনের তুলনায় বেড়েছে এবং এই হার দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় তিনগুণ বেশি। এরইমধ্যে গত মঙ্গলবার করোনা মোকাবিলায় নতুন করে ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই নারী। এখন পর্যন্ত করোনায় মোট ১০ হাজার ১২৬ জন নারীর মৃত্যু হলো। মৃত্যুর হার ৩৬ দশমিক ০৪ শতাংশ। অন্যদিকে এখন পর্যন্ত ১৭ হাজার ৯২৪ জন পুরুষ করোনায় মারা গেছেন। মৃত্যুর হার ৬৩ দশমিক ০৫ শতাংশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
