লেনিন জাফর।।
মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১’ উপলক্ষে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে ।
০৫ জানুয়ারি বুধবার বিকেলে শ্রীপুর উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা – উল- জান্নাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার সুকদেব রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর সরকারী এম,সি, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম, শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামানসহ আরো অনেকে।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।
মেলায় উপজেলার ৫ টি কলেজ ও ১৩ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বৈজ্ঞানিক উপকরণ প্রদর্শন করা হয়।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
