স্পোর্টস ডেস্ক।।
নিউজিল্যান্ডের মাঠে ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ। ইবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি তাদের পেজে শিরোনাম করেছে, নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়।
ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফো শিরোনাম করেছে, ইবাদতে বিধ্বস্ত নিউজিল্যান্ড, বাংলাদেশের নতুন ইতিহাস।
আরেক ক্রিকেটের পোর্টাল ক্রিকবাজ লিখেছে, ইবাদত জ্বলে ওঠায় নবযুগের সৃষ্টি হলো বাংলাদেশের।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ক্রিকেট.কম.এইউ শিরোনাম করেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বিখ্যাত জয় তুলে নিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার প্রথমসারির সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, নিউজিল্যান্ডকে টেস্টে ৮ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মিডিয়া স্টাফ লিখেছে, বাংলাদেশের কাছে ধসে গেল ব্ল্যাকক্যাপস।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুসতান টাইমস শিরোনাম করেছে, ইবাদতের ছয় উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়।
বিসিসি তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশের কাছে অঘটনের শিকার নিউজিল্যান্ড।
ডেইলি মেইল শিরোনাম করেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে প্রথমবার ৮ উইকেটে বিধ্বস্ত করল বাংলাদেশ, সাবেক ভলিভল খেলোয়াড় ইবাদত হোসেন ম্যাচ সেরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
