এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতনের চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক।।

এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের সরকারি অংশের চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানা যায়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.