এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক।।

২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে। আর শেষ হবে ১৮ মার্চ। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা ৪ ফেব্রুয়ারি শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। ঘোষিত সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.