এইমাত্র পাওয়া

১৬২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে

অনলাইন ডেস্ক।। 

 বিদায়ী বছরের শেষ মাসে ডিসেম্বরে প্রবাসীরা ১৬২ কোটি ৯০ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের মাস নভেম্বরের তুলনায় ৭ কোটি ডলার বেশি। ২০২১ সালের নভেম্বরে দেশে রেমিটেন্স এসেছে ১৫৫ কোটি ৩৭ কোটি ডলার।

রোববার (২ জানুয়ারি) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাসের মধ্যে সর্বোচ্চ। তবে ২০২০ সালের ডিসেম্বর মাসের তুলনায় ৪৩ কোটি ডলার কম। ওই বছরের ডিসেম্বরে রেমিটেন্স এসেছে ২০৫ কোটি ডলার।
২০২১ সালের অক্টোবরে প্রবাসীরা ১৬৪ কোটি ৬৮ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। সেপ্টেম্বরে পাঠিয়েছেন ১৭২ কোটি ৬৭ ডলার। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রেমিটেন্স কমে যায় প্রায় ৮ কোটি ডলার। আবার আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রেমিটেন্স কমেছে ৯ কোটি ডলার। সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে ১৭২ কোটি ডলার। যা আগস্টে ছিল ১৮১ কোটি ডলার। একইভাবে চলতি অর্থবছরের প্রথম মাসের তুলনায় আগস্টে রেমিটেন্স কমেছে ৬ কোটি ডলার।  জুলাই মাসে রেমিটেন্স এসেছে ১৮৭ কোটি ডলার। আগের ২০২০-২১ অর্থবছরের শেষ মাস জুনের তুলনায় প্রায় ৭ কোটি ডলার কম।  

মহামারি করোনা ভাইরাসের প্রকোপ কমার সঙ্গে সঙ্গে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স কমতে শুরু করায় সরকার চলতি বছরের প্রথম দিন থেকেই রেমিটেন্সে প্রণোদনা বা নগদ সহায়তার পরিমাণ বাড়িয়েছে। এখন থেকে প্রবাসীরা বৈধপথে (ব্যাংকিং চ্যানেলে) রেমিটেন্স পাঠালে ২ দশমিক ৫ শতাংশ হারে প্রণোদনা পাবেন। যা ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ২ শতাংশ ছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.