অনলাইন ডেস্ক :
সুন্দর কথা মানুষকে সুন্দর চরিত্র ও নেক আমলের দিকে আহবান করে। যে তার তার নিজের জিহ্বা তথা মুখের ভাষাকে নিয়ন্ত্রণ করলো সে যেন তার সব কিছু নিয়ন্ত্রণ করলো। এ কারণেই ইসলাম মানুষকে মুখের ভাষা নিয়ন্ত্রণের দিকনির্দেশনা দেয়। আল্লাহ তাআলা বলেন-
وَ قُلۡ لِّعِبَادِیۡ یَقُوۡلُوا الَّتِیۡ هِیَ اَحۡسَنُ ؕ اِنَّ الشَّیۡطٰنَ یَنۡزَغُ بَیۡنَهُمۡ ؕ اِنَّ الشَّیۡطٰنَ کَانَ لِلۡاِنۡسَانِ عَدُوًّا مُّبِیۡنًا
এ আয়াতে মুখের কথা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আপোসে কথোপকথনের সময় জিহ্বাকে যেন সাবধানে ব্যবহার করা হয়। যেন ভালো কথা বলা হয়। অতি সুন্দর কথা শুধু মুমিন মুসলমানের সঙ্গেই বলার নির্দেশনা নয় বরং অবিশ্বাসী, কাফের, মুশরিক এবং আহলে কিতাবের অনুসারীদের সঙ্গে কথা বলার প্রয়োজন দেখা দিলে, তাদের সঙ্গেও করুণাসিক্ত কণ্ঠে এবং নরমভাবে কথা বলার দিকনির্দেশনা দেয় ইসলাম।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন তার কোনো ভাই (মুসলমান) এর প্রতি অস্ত্র (কথার) দ্বারা ইঙ্গিত না করে। কেননা সে জানে না, হতে পারে শয়তান তার হাত দ্বারা সেই অস্ত্র চালিয়ে দেবে। আর এর কারণে সে জাহান্নামে গিয়ে পড়বে।’ (বুখারি)
وَ قُوۡلُوۡا لِلنَّاسِ حُسۡنًا
এ আয়াতেও এমন কথাকে বুঝানো হয়েছে, যা সৌন্দর্যমণ্ডিত। এর অর্থ এই যে, যখন মানুষের সঙ্গে কথা বলবে, নম্রভাবে হাসিমুখে ও খোলামনে কথা বলবে। তবে দ্বীনের ব্যাপারে শৈথিল্য অথবা কারো মনোরঞ্জনের জন্য সত্য গোপন করা যাবে না।
فَقُوۡلَا لَهٗ قَوۡلًا لَّیِّنًا لَّعَلَّهٗ یَتَذَکَّرُ اَوۡ یَخۡشٰی
‘তোমরা উভয়েই ফেরাউনের সঙ্গে নরম কথা বলবে; হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে।’ (সুরা ত্বাহা : আয়াত ৪৪)
দ্বীনের পথে মানুষের দাওয়াত হবে নরম ভাষায়। যাতে দাওয়াতের এসব কথা মানুষের অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করে। যাতে দাওয়াত সফল হয়। এ কারণেই অন্য আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেন-
‘আপনি মানুষকে দাওয়াত দিন আপনার রবের পথে হিকমত ও সদুপদেশ দ্বারা।’ (সুরা আন-নাহল : আয়াত ১২৫)
তোমরা নেক কাজের সামান্যতম কিছুকে খাটো করে দেখ না। যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাত করা।’ (মুসলিম)
মনে রাখতে হবে
আল্লাহর দিকে আহবানকারীদের জন্য নরম ও সুন্দর ভাষায় কথা বলা খুবই জরুরি। কারণ, কঠোরতা অবলম্বনের ফলে রাগে-ক্ষোভে কিংবা ভয়ে মানুষ পালিয়ে যায়। পক্ষান্তরে নম্রতা অবলম্বনের ফলে মানুষ নিকটবর্তী, প্রভাবিত ও সত্য গ্রহণকারী হয়।
مَن كان يُؤمِنُ باللهِ واليومِ الآخِرِ فلْيَقُلْ خيرًا أو لِيَصمُتْ
সুতরাং মানুষের কথা হবে- সুন্দর ও উত্তম। পরস্পরের সঙ্গে বিনম্র ও কোমল কণ্ঠে কথা বিনিময়ের দিকনির্দেশনাই দেয় ইসলাম। এমনকি প্রতিপক্ষের সঙ্গে শুভেচ্ছামূলক কথা এমনভাবে বলা, যাতে বিপরীত পক্ষের লোকও তা মন থেকে গ্রহণ করে। আর এ জন্য কথা নরম হওয়া জরুরি।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মুখের কথা নিয়ন্ত্রণে ইসলামের দিকনির্দেশনা মেনে চলার তাওফিক দান করুন। আমিন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
