অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেলে স্কুলগুলো আর খোলা রাখা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যদি এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, যেহেতু স্কুলগুলো চালু রাখা সম্ভব হবে না। যে কারণে অনলাইন শিক্ষা যাতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় সেই ব্যবস্থাটা নিতে হবে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দ্রুত বিস্তারের মধ্যে বিভিন্ন দেশে শিশুদের মধ্যেও সংক্রমণ বাড়ার তথ্য পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের তুলনায় ওমিক্রন আক্রান্ত শিশুর সংখ্যা দ্বিগুণের বেশি হয়ে উঠেছে।
শেখ হাসিনা বলেন, “ঘরে বসেও যেন তারা ওয়েবসাইটের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে পড়াশোনা চালু রাখতে পারে, টেলিভিশনের মাধ্যমে পড়াশোনা চালু রাখতে পারে সেই পদক্ষেপটা নিতে হবে।”
তিনি বলেন,যে কমিউনিটি ক্লিনিক সেন্টারগুলো আছে বা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সারা বাংলাদেশে, তার মাধ্যমে টিকা প্রদান কর্মসূচিটা যেন চালু রেখে সেটা যেন অব্যাহত থাকে, যাতে একেবারে তৃণমূল পর্যায়েও মানুষ যেন দ্রুত টিকা নিতে পারে।”
এসএসসির ফল ঘোষণার অনুষ্ঠানে পরীক্ষায় যারা পাস করেছে তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি যারা উত্তীর্ণ হয়নি তাদের আবারও মন দিয়ে পড়াশোনা করার পরামর্শ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
