নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির মধ্যে কয়েক মাস পিছিয়ে নেওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এবার পাসের হার বেড়ে হয়েছে ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গতবার যা ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।
‘পাসের হার যে বেড়েছে সেটার একটা কারণ হতে পারে যে- এবার পরীক্ষায় তিনটি বিষয়ে নিয়েছি, সংক্ষিপ্ত সিলেবাসে নিয়েছি, প্রশ্নপত্রের বিকল্প অনেক বেশি ছিল। এসব কারণে আমাদের পরীক্ষার্থীরা অনেক বেশি ভালো করেছে অন্য সময়ের চেয়ে। ’
শিক্ষামন্ত্রী বলেন, আমরা গতবারও দেখেছি আমাদের আসন সংখ্যা অনেক ফাঁকা থেকে যায়। কাজেই সেখানে সমস্যা থাকবার কথা নয়। সকলেই যে উচ্চ মাধ্যমিকে যায় তা নয়, আমরা আশা করছি অনেকেই কারিগরিতে যাবেন, ডিপ্লোমা করবেন। এমনিতেই অনেক আসন সংখ্যা। কাজেই সমস্যা হবার কথা নয়।
শিক্ষামন্ত্রী বলেন, ফল ভালো হয়েছে আমরা খুব খুশি। কিন্তু এই ভালো করা মানেই আমাদের এ বছর শিক্ষার মান অনেক ভালো হয়েছে গেছে- এতো সরলীকরণ করাটা বোধ হয় ঠিক হবে না। আমাদের শিক্ষার মান নিশ্চয়ই অব্যাহতভাবে বাড়ছে, তবে এটা আমাদের আরও অনেক বাড়াতে হবে। আমাদের যেতে হবে আরও অনেক দূরে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
